- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ইজিবাইক উল্টে নিহত ১

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইজিবাইক উল্টে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধর্মপাশা-মধ্যনগর সড়কের সুনই সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলামের বাড়ি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রংপুর গ্রামে।
জানা যায়, নজরুল ইসলাম মধ্যনগর পিপড়াকান্দা নামক স্থান থেকে ইজিবাইকে করে ধর্মপাশার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। পরে ধর্মপাশা-মধ্যনগর সড়কের সুনই সেতুর উত্তর পাশে আসলে ইজিবাইকটি
হঠাৎ উল্টে যায়। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • [১]