- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইয়াবাসহ এনামুল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উপজেলার কান্দাপাড়া নৌকাঘাট থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মাদক ব্যবসায়ীর বাড়ি জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামে।
ধর্মপাশা থানার এসআই শেখ রুবেল জানান, এনামুল মিয়া কিছুদিন ধরে
এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • [১]