ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সনজিদা আক্তার নির্বাচিত হয়েছেন। ধর্মপাশা উপজেলায় এই প্রথম কোনো নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ শাখার সদস্য ও বংশীকুন্ডা প্রগতি সংঘের সদস্য হিসেবে আছেন।
প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, সভাপতি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সনজিদা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।