ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা সাহিত্য পরিষদের সভাপতি কবি আনিসুল হক লিখনের ৩৪তম জন্মবার্ষিকী উপলক্ষে একক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় ধর্মপাশা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সহ-সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া। এতে বক্তব্য রাখেন, কবি শাকিল আহমেদ মুন, সাংবাদিক সালেহ আহমদ, এনামুল হক, চয়ন কান্তি দাস, সাজিদুল হক সাজু, এমএ রেজা পহেল, সেলিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কবি আনিসুল হক লিখন বিভিন্ন বিষয়ের ওপর স্বরচিত ২০টি কবিতা আবৃত্তি করেন।