ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জননী এক্স-রে ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ না থাকায় সিলগালা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান। এ সময় লাইসেন্সের মেয়াদ না থাকায় নগদ ৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে নকল ওষুুধ জব্দ ও তা ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।