ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল সংলগ্ন সড়কে মদপান করে মাতলামি করার অভিযোগে লিটন মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে আটক করা হয়। তার বাড়ি সেলবরষ ইউরিয়নের দক্ষিণ বীর গ্রামে।
জানা যায়, সোমবার রাতে মদপান করে লিটন মিয়া সড়কে চলাচলকারি লোকজনের সাথে অশুভ আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। খবর পেয়ে ওইদিন রাত সাড়ে নয়টার দিকে তাকে সেখান থেকে আটক করে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। লিটন মিয়াকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।