ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় এক হাজার তাল বীজ রোপণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকাস্থ সামাজিক সংগঠন ‘হাওরের জন্য ভালোবাসা’ এসব তাল বীজ রোপণ করে। উপজেলার ধর্মপাশা-মধ্যনগর সড়কের দুই পাশে রাজনগর থেকে শিংপুর সড়ক ও মাটিকাটা থেকে বাদশাগঞ্জ সেতু পর্যন্ত এসব বীজ রোপণ করা হয়।
সংগঠনের প্রধান সমন্বয়কারী জুবায়ের অপু বলেন, ‘প্রাকৃতিক উপায়ে বজ্রনিরোধক হিসেবে তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাওরাঞ্চল বজ্রপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। হাওরাঞ্চলের মানুষকে বজ্রপাত থেকে সুরক্ষা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
তাল বীজ রোপণকালে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শাহীনুর আলম, সংগঠনের প্রধান সমন্বয়কারী জুবায়ের অপু, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আফজালুর রহমান প্রমুখ।