- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় এবারই প্রথম নারী সদস্য প্রার্থী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারই প্রথম দুইজন নারী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে এ উপজেলায় এতোদিন পুরুষরাই প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। সাধারণ সদস্য পদে দু’জন নারী প্রার্থী হলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোছা.স্বপ্না আক্তার ও  ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোছা. ফিরোজা।
এ উপজেলায় ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সাধারণ সদস্য পদে দুইজন নারী সদস্যের অংশগ্রহণ নিয়ে এলাকায় অন্যরকম আমেজ বিরাজ করছে।
প্রার্থী মোছা. ফিরোজা জানান, সংরক্ষিত আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করলে সঠিক মূল্যায়ন পাওয়া যায় না। তাই নারীদের অধিকার প্রতিষ্ঠা ও দীর্ঘ দিনের পুরুষতান্ত্রিক নিয়ম ভাঙতেই তিনি নারী সাধারণ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সেলবরষ ও  
পাইকুরাটি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান সাধারণ সদস্য পদে এই দুই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের সতত্য নিশ্চিত করেছেন।

  • [১]