- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় কমিটি গঠন ধর্মপাশা প্রতিনিধি

ধর্মপাশায় নন গেজেটেড (৩য় শ্রেণি) সরকারি কর্মচারী ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মো. এনায়েত কিবরিয়া কামালকে সভাপতি ও আব্দুল কাইউম তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, মো. আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মিঠুন পাল, সাংগঠনিক সম্পাদক শরফরাজ আহমদ খান কায়েস, কোষাধ্যক্ষ রুনু নিয়োগী, অর্থ ও ক্রীড়া সম্পাদক লিপটন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদস্য মো. মর্তুজা আলী, মো. আব্দুল কুদ্দুছ ও বিমল চন্দ্র পাল।

  • [১]