ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা মাস্টার বাড়ি ট্রেনিং ইন্সটিটিউটের জানুয়ারি-জুন ২০২০ শিক্ষাবর্ষের কম্পিউটার কোর্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রতিষ্ঠানের ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, শিক্ষা পল্লীর পরিচালক গোলাম জিলানী, শিক্ষক মানিক চন্দ্র পাল, নূর আলম মিয়া, সানোয়ার হোসেন প্রমুখ।