- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় কম্বল বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের তাহেরপুর গুচ্ছ গ্রামে দরিদ্রদের মাঝে বিনা মূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬০টি দরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোতাহার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্যালয়ের সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ও অফিস সহকারি রতন সরকার প্রমুখ।

  • [১]