ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আরো একজন পুরুষ (৩৪) করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার ১৭টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে একজনের করোনা পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে ধর্মপাশায় মোট শনাক্ত ১৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।