ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা স্কাউটস’র উদ্যোগে ১২০ ও ১২১ তম কাব প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুনের সভাপতিত্বে ও
সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দীপুর পরিচালনায় বক্তব্য দেন, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ প্রমুখ। কোর্সে উপজেলার ১০৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।