ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে ৩ মণ ৩০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে মধ্যনগর বাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, মধ্যনগর থানা পুলিশের সহায়তায় মধ্যনগর বাজারের ওইদিন বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তার ভেতর ১৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।