- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় কালী মন্দিরের কমিটি গঠন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় শ্রীশ্রী কালী মন্দিরের ৯১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় কালী মন্দির চত্বরে এই কমিটি গঠন করা হয়। সকল সদস্যদের সম্মতিক্রমে সভাপতি দেবাশীষ চৌধুরী মিঠু ও সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র শীল নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি দুলাল সরকার, কানু সরকার, যুগ্ম সম্পাদক চটুল দাস, সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, কোষাধ্যক্ষ রজত সরকার ও প্রচার সম্পাদক বিমল দাস কর্তন প্রমুখ।

  • [১]