- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ভবন উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। স্থানীয় ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ ও ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এসব শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর, কৃতি শিক্ষার্থী অভিভাবক সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু প্রমুখ।
এর আগে এলজিইডি’র অধীনে ২০১৫-১৬ অর্থ বছরে ৪১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রাসরণ ভবনের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রকৌশলী নূরুল আলম চৌধুরী, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সী, ঠিকাদার মাঈন উদ্দিন প্রমুখ।

  • [১]