ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ৫০ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করা হয়েছে। মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার। বক্তব্য দেন মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম জিলানী, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাংবাদিক সালেহ আহমদ প্রমূখ। কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়।