ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় গণমিলনায়তনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এতে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।