ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রাম সংলগ্ন মাঠে উপজেলা কৃষি কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো.হাবিবুর রহমান। এ সময় রিপার যন্ত্র দিয়ে হাওরে বোরো জমির ধান কাটার সুবিধাদি নিয়ে আলোচনা করা হয় এবং রিপার যন্ত্র প্রদর্শন করা হয়।