- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় কৃষক সংগ্রাম সমিতির সম্মেলন

ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ধর্মপাশা উপজেলা শাখার পঞ্চবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ মধ্যবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতির কমিটির যুগ্ম আহ্বায়ক মতিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য তোফাজ্জল হোসেন।
এতে মতিয়র রহমানকে সভাপতি ও খায়রুল বসর ঠাকুর খানকে সাধারণ সম্পাদক ও ফিরোজ আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

  • [১]