ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় খালের পানিতে ডুবে পল্লবী দাস নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পল্লবী উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউচা গ্রামের মতীন্দ্র দাসের মেয়ে। রোববার দুপুর সাড়ে বারটার দিকে জয়শ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের পানিতে ডুবে পল্লবীর মৃত্যু হয়।
জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।