- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় গণসংযোগ ও পথসভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় গণসংযোগ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রণজিত সরকার। তিনি সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সোমবার বিকেলে উপজেলা সদর    
 বাজারে গণসংযোগ শেষে থানা রোডস্থ লঞ্চঘাট সংলগ্ন সড়কে এক পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর খসরু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেণ বর্মন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন কনিক, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল হোসেন আকাশ, দেলোয়ার হোসেন, হাসান আহমেদ কামরান প্রমুখ।

  • [১]