- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বারহাট্টা সড়কের মড়ল পাড়া নামক স্থান থেকে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেল পাঁচটায় ফজল হক নামের এই ব্যক্তিকে বিশ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে ধর্মপাশা থানার পুলিশ। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ভাটিপাড়া গ্রামে।  
ধর্মপাশা থানার    
 ওসি মো. গোলাম কিবরিয়া জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।

  • [১]