ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মো. রুমালী (৫০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রুমালী উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। গত সোমবার রাতে মধ্যনগর থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
মধ্যনগর থানার এসআই দীপংকর সরকার জানান, ওই রাতে রুমালী নিজ বাড়িতে স্থানীয় লোকজনদের কাছে গাঁজা বিক্রি করছিলেন। পুলিশ খবর পেয়ে রাত নয়টার দিকে ২০০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।