- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় গৃহবধূকে উত্যক্ত করার অভিযোগে কারাগারে যুবক

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় এক গৃহবধূকে (২৬) উত্ত্যক্ত করার অভিযোগে মোজাম্মেল মিয়া (২৮) নামের যুবককে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার সেরবরষ ইউনিয়নের গাবী গ্রামের বাসিন্দা মোজাম্মেলকে গত শুক্রবার রাত দুইটার দিকে স্থানীয় বটতলা বাজার থেকে আটক করে ধর্মপাশা থানা পুলিশ। সে দীর্ঘ দিন ধরে ওই গৃহবধূকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল।
ধর্মপাশা থানার মো. গোলাম কিবরিয়া জানান, মোজাম্মেল মিয়ার বিরুদ্ধে এক গৃহবধূকে উত্যক্ত করাসহ নানা       অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • [১]