ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজপুর উত্তর ইউনিয়নে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপলো পরিষদ চত্বরে ঢেউটিন বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।