ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার কাউনাই নদীতে চলাচলকারী নৌযান থেকে চাঁদাবাজির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়শ্রী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা করেন।
জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুর হাটি গ্রামের জাহিদনুরের নেতৃত্বে ১০/১২ জনের একটি চাঁদাবাজ চক্র কাউনাই নদীতে চলাচলকারী নৌযান থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিল। প্রতি নৌযান থেকে তারা পাঁচশত টাকা থেকে সাতশত টাকা আদায় করে। রংপুর গ্রামের জাহিদর নুরের মোবাইল ফোনে কথা বলার জন্য কল করলে তা বন্ধ পাওয়া যায়।
জয়শ্রী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান বলেন, কাউনাই নদীতে চাঁদাবাজির অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচ জনকে অজ্ঞাত আসামী
করে থানায় মামলা করা হয়েছে।
ধর্মপাশা থানার এসআই অনির্বাণ বিশ্বাস জানান, কাউনাই নদীতে চাঁদাবাজির মামলায় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।