ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় অভিযান চালিয়ে চাঁদাবাজদের ব্যবহৃত একটি নৌকা আটক করা হয়েছে। উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের কাউনাই নদীতে মঙ্গলবার দুপুরে জয়শ্রী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ এই নৌকাটি আটক করে। ধর্মপাশা উপজেলাধীন জয়শ্রী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান জানান, কাউনাই নদীতে বেশ কিছুদিন ধরে উপজেলার চলাচলকারী বলগেট নৌকা থেকে স্থানীয় একটি চক্র চাঁদাবাজি করে আসছিল। মঙ্গলবার দুপুর ওই নদীতে অভিযান চালায়। নৌ পুলিশের অভিযান টের পেয়ে ১০/১২জন চাঁদাবাজ তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ওই নদীতে ডুবিয়ে দিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে নৌকাটি আটক করা হয়।