ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ওইদিন বিকেল চারটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন। এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, জেলা যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।