ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে জিপিএ ৫ পেয়েছে আরো ২৪জন শিক্ষার্থী।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ৭৫জন আবেদন করে। তাদের মধ্য থেকে আরো ২৪জন জিপিএ-৫ পেয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি পত্র উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে পৌঁছেছে।