- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় জেএসসিতে বৃত্তি পেলো ৪৪ জন

ধর্মপাশা  প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় এবারের জেএসসি পরীক্ষায় ৪৪ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছে। গত সোমবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল  প্রকাশিত হয়।
জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, গাছতলা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২ জন, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজে ২৬ জন, মহিষখলা উচ্চ বিদ্যালয়ে ২ জন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১ জন, আবিদনগর উচ্চ বিদ্যালয়ে ও গলহা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছে। তবে গলহা উচ্চ বিদ্যালয় থেকে এবারই প্রথম জেএসসিতে বৃত্তি পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

  • [১]