ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জাতীয় জেলহত্যা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার।
এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক
শাহ আলী আকবর, এএসএম ওয়াসিম, লুৎফুর রহমান উজ্জ্বল, উপজেলা যুবলীগের সভাপতি মোজাজ্জেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার প্রমুখ।