- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর কবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,      জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সৈয়দ রফিকুল হক সোহেল, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রণজিত সরকার, সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাই তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আবুল কালাম, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নিপেন্দ্র চন্দ্র রায়, জেলা আওয়ামীলীগ সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আব্দুল করিম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আখতারুজ্জামান সেলিম, ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহুল আমিন তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন প্রমুখ। এছাড়াও মধ্যনগর থানা আওয়ামী লীগ ও ডা. এসপি রায় ফাউন্ডেশনের উদ্যোগে মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • [১]