ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার তিনশো জন নিবন্ধিত জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম
হোসেন রতন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সঞ্জয় রায় চৌধুরী প্রমূখ।