- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় তলিয়ে গেছে ৩৫৪ কোটি টাকার ফসল

ধর্মপাশা প্রতিনিধি
কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধর্মপাশা উপজেলার ৮২ টি হাওরের মধ্যে ৭৭ টি হাওরের বাঁধ ভেঙে বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ফসলের আনুমানিক মূল্য ৩৫৪ কোটি টাকা।
জানা যায়, উপজেলার ৮২ টি ছোট বড় হাওরে ৩১ হাজার ৮০০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে শুধু হাওর এলাকায় চাষাবাদ করা হয় ২৪ হাজার ৮০০ হেক্টর জমিতে। এই ২৪ হাজার ৮০০ হেক্টর জমির মধ্যে ২৩ হাজার ৬১৮ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি তলিয়ে যায়। উজান এলাকার ৭ হাজার হেক্টর জমির মধ্যে ১ হাজার হেক্টর জমির ফসল অতিবৃষ্টিতে তলিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩৫৪ কোটি       
টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ বলেন, এখন পর্যন্ত ২৪ হাজার ৮০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫৪ কোটি টাকা।

  • [১]