- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় দিনমজুরের লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃস্পতিবার দুপুরে আলী আকবর নামের ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, আলী আকবর দীর্ঘদিন ধরে হাঁপানী রোগে ভোগে ছিল। বৃস্পতিবার সকালে এলাকাবাসী তার বসত ঘরের পর্ব পাশে একটি হিজল গাছে ঝুলন্ত লাশ দেখতে পায়। এলাকাবাসী ঝুলন্ত লাশের ঘটনাটি ধর্মপাশা থানা পুলিশকে জানায়। পুলিশ ওই দুপুর দুইটায় সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তার মা ও বড় ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

  • [১]