- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় দুইজনকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে ধর্মপাশায় একজন পথচারী ও একজন ব্যবসায়ীসহ দইজনকে ২ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। পথচারীকে সরকারি আদেশ অমান্য করে ধর্মপাশা বাজারে ঘুরাফেরায় দুইশত টাকা ও বাদশাগঞ্জ বাজারের ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা না থাকায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।

  • [১]