- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় দুই জেএসসি পরীক্ষার্থী বহিস্কার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় রাহাতুজ্জামান রুমেল ও রায়হান মিয়া নামের দুই জেএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রবিবার সকালে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে বহিস্কার করা হয়।
ওই কেন্দ্রের সহকারি কেন্দ্র সচিব নজরুল ইসলাম দুই পরীক্ষার্থী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, বহিস্কারকৃত দুই পরীক্ষার্থী বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের শিক্ষার্থী।

  • [১]