ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় প্রাণি স্বাস্থ্য ব্যবস্থাপনায় দোরগোড়ায় ডি-ওয়ার্মিং (কৃমিনাশক) ও টিকাদান কার্যক্রম প্রকল্পের আওতায় দুই শতাধিক গবাদিপ্রাণিকে তড়কা ও বাদলা রোগের প্রতিষেধক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এট্আুই) কর্মসূচির আওতায় রোববার সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের খেলার মাঠে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এ টিকাদান কর্মসূচির আয়োজন করে। টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব আহমদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, প্রাণি চিকিৎসক ডা. উৎপল কুমার সরকার প্রমুখ।