- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বাদশাগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, রিফাত জামিল রিয়াদ, মাহফুজুর রহমান শোভন, নাজমুল ইসলাম তপু, এনামুল হক শুভ, ইমন চৌধুরী, ফয়সাল আহমেদ প্রমুখ।

  • [১]