- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় নন-এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের চেক হস্তান্তর

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার দুটি নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষক ও ১০ জন কর্মচারীর অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৮৫ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর নিজ কার্যালয়ে এসব চেক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের কাছে হস্তান্তর করেন। একই দিনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দাতিয়াপাড়া পুরানপাড়া জামে মসজিদের অনুকূলে এক লাখ টাকার চেক সংশ্লিষ্ঠদের কাছে হস্তান্তর করা হয়।

  • [১]