- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় নবনির্বাচিত ইউপি সদস্য কারাগারে

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মাহফুজ আলম (৩৫) নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। মাহফুজ আলম ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাড়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মাহফুজল আলম ও ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি ইউপি সদস্য প্রার্থী বাবলু মিয়ার কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৩ জুন বাবলু মিয়া বাদী হয়ে মাহফুজ আলমসহ ২৭ জনের নাম উল্লেখ করে ধর্মপাশা থানায় মামলা করেছিলেন। মাহফুজ আলম এ মামলায় এতোদিন পলাতক ছিলেন। গত মঙ্গলবার মধ্যরাতে মাহফুজ আলমকে মোহনগঞ্জ থানা রোডের একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই শেখ মো. রুবেল জানান, বুধবার দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে মাহফুজ আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

  • [১]