ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার টাঙ্গুয়ার হাওরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ছয়টায় টাঙ্গুয়ার কসমবিল থেকে মো. মাসুম মিয়া এবং সোমবার সকাল সাড়ে সাতটায় কাইল্লার টুক হাওর থেকে ভাসমান অবস্থায় সাদিকুলের লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন দুই জেলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।