- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় নির্বাচনী মতবিনিময় সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব আহমেদ, ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া, মধ্যনগর থানার    ওসি মাজহারুল হক প্রমুখ। এছাড়াও সভায় উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

  • [১]