- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

ধর্মপাশা প্রতিনিধি
নির্বাচনী সহিংসতায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্যের ছেলে কোহিনুর চৌধুরীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনা জড়িত থাকার অভিযোগ পুলিশ রবিবার সকালে আফজাল মিয়া ও লোকমান মিয়া নামের দু’জনেক গ্রেফতার করেছে। নিহতের বাবা মো. শামসুল হক চৌধুরী বাদী হয়ে তৌফিকুল ইসলাম তালুকদারসহ ২৭ জনকে আসামি করে রবিবার বিকেলে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা করেছেন। গত শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বেখইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাইকুরাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে কোহিনুর চৌধুরীর বাবা শামসুল হক চৌধুরী মোরগ প্রতীকে ও তৌফিক মিয়া ফুটবল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টায় ভোট কেন্দ্র থেকে শামসুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদারের সমর্থনকারী ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে শামসুল হক চৌধুরী বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে কোহিনুর চৌধুরীসহ আরো ১০ জন নারী-পুরুষ গুরুতর আহত হন। আহতদেরকে সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য নিয়ে  নিয়ে গেলে কর্তব্য ডাক্তার কোহিনুর চৌধুরীকে মৃত হবে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতন্তের জন্য রবিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • [১]