- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় নৌ চলাচলে বাধা দেওয়ায় একজনকে অর্থদণ্ড

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নৌ চলাচলে বাধা দেওয়ার অভিযোগে মোফাজ্জল হোসেন (৪০) নামের একজনকে পাঁচ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মোফাজ্জল হোসেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, নুরপুর গ্রামের সামনের খালে মাছ শিকারের উদ্দেশ্যে মোফাজ্জল হোসেনসহ আরো কয়েকজন বাঁশের খুঁটি ও ছাটাই দিয়ে গত কয়েকদিন ধরে নৌ চলাচলে বাধা সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার বিকেলে পুলিশ মোফাজ্জল হোসেনকে আটক করে। পরে রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ধর্মপাশা থানার এসআই মো.ইকবাল জানান, মোফাজ্জল হোসেন রাতেই পাঁচ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুক্তি পেয়েছেন।

  • [১]