ধর্মপাশা প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ধর্মপাশায় বাজারে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করলেন ধর্মপাশা সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেম। উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি ব্যাংককের সামনের সড়কে পানির ট্যাঙ্ক স্থাপন করে তিনটি টেপের মাধ্যমে হাত ধোয়ার এই ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে এটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতার জন্য আমি নিজ উদ্যোগে এই হাত ধোঁয়ার ব্যবস্থা করেছি। যাতে মানুষের বাজারে প্রবেশের সময় হাত ধোয়ে বাজারে প্রবেশ করতে পারে।’