ধর্মপাশা প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় সুনামগঞ্জের ধর্মপশায় চার পথচারীসহ ৫ ব্যবসায়ীকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ধর্মপাশা সদর বাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে বুধবার ধর্মপাশায় সেনাবাহিনী টহল জোরদার করেছে।