ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ি থেকে চাঁদাবাজি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর বারটার দিকে ধর্মপাশা থানার পুলিশ কৃষ্ণ সরকার নামের ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, তার বিরুদ্ধে নৌ পথে চাঁদাবাজি ও নৌকার লোকজনকে মারধরের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রয়েছে। বুধবার বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতের পাঠানো হয়েছে।