- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় পল্লীবিদ্যুতের লোডশেডিং- এসএসসি পরীক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত

ধর্মপাশা প্রতিনিধি
গত দুই সপ্তাহ ধরে ধর্মপাশা উপজেলায় চলছে পল্লীবিদ্যুতের সীমাহীন লোডশেডিং। এই সীমাহীন লোডশেডিংয়ের কারণে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পড়াশুনা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।
জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মপাশা উপজেলায় বেশ কয়েকবার বিদ্যুৎ যাওয়া আসা করে। এ উপজেলায় গড়ে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা বিদ্যুৎ থাকে। এখানে বিদ্যুৎ গ্রাহক রয়েছে পায় ১২হাজারেরও অধিক।
বিদ্যুৎ গ্রাহক হুমায়ুন কবির বলেন, পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিতরণের আমাদের পার্শ¦বর্তী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার চেয়ে ধর্মপাশায় বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে। বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের এ বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন।
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. সারোয়ার   
 হোসেন বলেন, গত দুই সপ্তাহ ধরে এ উপজেলায় সীমাহীন লোডশেডিং চলছে। লোডশেডিংয়ের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির জিএম মো. মজিবুর রহমান বলেন, এ সমিতির অধীনে ধর্মপাশাসহ ১১টি উপজেলায় ৫২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সে অনুযায়ী আমরা পাই মাত্র ২৫ মেগাওয়াট। বরাদ্দ বাড়ানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।

  • [১]